আল-আমিন, নীলফামারীঃ নীলফামারী সদর উপজেলার কালিতলা এলাকা থেকে ৬ জুয়ারীকে আটক করেছে সদর থানা পুলিশ। সোমবার ২৪এপ্রিল রাতে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম এর দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ মোঃ মুক্তারুল আলমের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে ৬জুয়ারীকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন, সদরের মোঃ মানিক, মোঃ জিলানী, মোঃ সেলিম, মোঃ অপু ইসলাম, মোঃ মোজাফফর হোসেন, নুর ইসলাম।
নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মুক্তারুল আলম বলেন, আটককৃত জুয়ারীদের কাছে থেকে জুয়া খেলার সামগ্রীসহ ৪,৩০৫ টাকা উদ্ধার করা হয়। পরে আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। বিশেষ অভিযান অব্যহত আছে


