নীলফামারীর কোয়ালিটি স্কুল এন্ড কলেজে আলোচনা সভা ও বৃক্ষরোপণ

আল-আমিন, নীলফামারী: জাতীয় শোক দিবস উপলক্ষে নীলফামারীর কোয়ালিটি স্কুল এন্ড কলেজে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে কোয়ালিটি স্কুল এন্ড কলেজ চত্বরে জেলা তাঁতী লীগের উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে কোয়ালিটি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. শাহজাহান সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোয়ালিটি স্কুল এন্ড কলেজের সভাপতি ও জেলা তাঁতী লীগের সভাপতি দেওয়ান সেলিম আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন, চড়াইখোলা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুর রহিম, কোয়ালিটি স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ সীমা বেগম, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. মিথুন প্রামানিক, সহকারি শিক্ষক গোলাম রব্বানী, সুমন ইসলাম, প্রণয় কুমার, রোকসানা ইসলাম, দিলরুবা আক্তার প্রমুখ।

প্রধান অতিথি দেওয়ান সেলিম আহমেদ বলেন, জাতীয় শোক দিবস উপলক্ষে এই চারাগাছ রোপণ করা হয়েছে। এই চারা গাছ গুলো পরিপক্ক না হওয়া পর্যন্ত জেলা তাঁতী লীগের উদ্যোগে রক্ষণাবেক্ষণ করা হবে।
তিনি আরো বলেন, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর বহমান ও তার পরিবারে সদস্যদের ১৫ আগস্ট যারা হত্যা করেছে তাদের কে কখন ক্ষমা করা হবে না। এই হত্যার পিছনে কারা ছিল? কারা খুনিদের পরিচলনা করছে? এদের মুখোশ উম্মেচিত করতে হবে। এই হত্যার নেপথ্য ষড়যন্ত্রকারি ও কুশীলবাদের ধরে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য তদন্ত কমিশন গঠন করতে হবে।