নীলফামারীর ডিমলায় নসিমন উল্টে যুবকের মৃত্যু

আল-আমিন, নীলফামারী: ইঞ্জিন চালিত ভটভটি নসিমন গাড়ি যোগে পাশ্ববর্তী উপজেলা জলঢাকায় জ্বালানি কাঠ বহন করতে গিয়ে পথিমধ্যে পাকা রাস্তার বিটের সাথে গাড়ির পাতির ধাক্কা লেগে নসিমন গাড়ি উল্টে মর্মান্তিক মৃত্যু হয়েছে বেল ইসলাম (২৪) নামের এক যুবকের।

বৃহস্পতিবার (৮-জুলাই) সকাল আনুমানিক সারে ১০ টার দিকে ঘটনাটি ঘটেছে নীলফামারীর ডিমলা উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের ডালিয়া পানি উন্নয়ন বোর্ড অফিসের সামনে। নিহত রুবেল একই উপজেলার বালাপাড়া ইউনিয়ন ৪নং ওয়ার্ড এর স্থায়ী বাসিন্দা জিয়ারুল ইসলামের ছেলে। সে ১১ মাসের ফুটফুটে এক পুত্র সন্তানের জনক। সরেজমিনে গিয়ে জানা যায়, গাড়িটিতে জ্বালানী কাঠ পুরো লোর্ড করে শুটিবাড়ি থেকে জলঢাকা অভিমুখে যাওয়ার পথে এ দূর্ঘটনা ঘটে। সহকর্মীরা আরও জানায়, গাড়িতে ৩ জন ছিলো তার মধ্যে নসিমন গাড়িটি দুর্ঘটনার কবলে পরার সাথে সাথে চালকসহ অপর আরও একজন দ্রæত গতিতে পালিয়ে যায়। গাড়িটি রাস্তার বাম দিকে উল্টে পরে গেলে গাড়িতে থাকা রুবেল নামের হেলপারের মাথা নিচে পরে গিয়ে মাথা ছিন্নভিন্ন হয়ে ঘটনাস্থলে সে মারা যায়।

ঘটনাস্থল থেকে প্রত্যক্ষদর্শী একজন জাতীয় জরুরী সেবার হটলাইন ৯৯৯ এ ফোন দিয়ে ডিমলা থানায় অবগত করলে তাৎক্ষণিক ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম ডিমলা থানার এসআই আবুল কালাম আজাদ ও সঙ্গীয় পুলিশ ফোর্সকে ঘটনাস্থলে পাঠিয়ে দেন। তারপর ঘটনাস্থলেই লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।

পুলিশের উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে কিন্তু মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কোন প্রকার অভিযোগ না থাকায় উক্ত ইউনিয়নের চেয়ারম্যান সহ উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে লাশ দাফনের জন্য মৃত রুবেলের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।