নীলফামারী জেলা পরিষদের উদ্যোগে ১০ হাজার মানুষের মাঝে উপকরণ বিতরণ

আল-আমিন, নীলফামারী: নীলফামারী জেলা পরিষদের উদ্যোগে গোটা জেলার প্রায় ১০হাজার মানুষের মাঝে করোনা প্রতিরোধী উপকরণ বিতরনের উদ্যোগ নেয়া হয়েছে। গত কদিন থেকে জেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ছাড়ায় বিভিন্ন সংগঠন, সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ-মন্দিরে করোনা প্রতিরোধী মাক্স, হ্যান্ড স্যানিটাইজার, সাবানসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হচ্ছে।

জেলার পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন জানান, করোনার শুরু থেকেই নীলফামারী জেলা পরিষদ সাধারন মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি, লিফলেট ও মাক্স বিতরণ ছাড়াও বিভিন্ন কর্মসূচী পালন করে আসছে। এদিকে নতুর করে গত কদিন থেকে প্রায় ১০ হাজার মানুষের মাঝে মাক্স, হ্যান্ড স্যানিটাইজার ও সাবানসহ বিভিন্ন সামগ্রী বিতণ করা হচ্ছে। তিনি করোনা প্রতিরোধে জনসাধারণকে আরো সচেতণ হওয়ার আহŸান জানান।