আল-আমিন,নীলফামারী: কেক কাটার মধ্য দিয়ে নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটির ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ ফেব্রæয়ারী/২৩) দুপুরে নীলফামারী নীল্যান্ড থীম পার্কে এই প্রতিষ্ঠা বার্ষিকী ও বনভোজন অনুষ্ঠিত হয়।
এতে জেলা সভাপতি আল ফারুক পারভেজ উজ্জ্বলের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রশিদের স ালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিসি মফিজুর রহমান। প্রধান বক্তা হিসেবে ছিলেন, জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও দৈনিক আমার সংবাদের জেলা প্রতিনিধি আল আমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আমিরুল ইসলাম, জেলা চেম্বার অ্যান্ড কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি এস এম সফিকুল আলম ডাবলু, প্রেসক্লাবের সভাপতি আজিজুল ইসলাম বুলু ও সাধারণ সম্পাদক দীপক আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ন সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম গোলাপ।
এসময় অতিথিরা বলেন, জেলার সাংবাদিকদের শীর্ষ সংগঠন নীলফামারী রিপোর্টার্স ইউনিটির আজ ৮ম বর্ষে পদার্পন উপলক্ষে জমকালোভাবে আয়োজন করা হয়েছে। এই সংগঠনটি খুব অল্প সময়ের মধ্যে জেলার শীর্ষে পৌছে গেছে। তাই একতার সাথে এ সংগঠনকে আরো গতিশীল করে তুলতে ও বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানান অতিথিরা।
এসময় জেলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও বাংলাভিশনের জেলা প্রতিনিধি নুর আলম সিদ্দিকী,মর্নিং গেøারীর জেলা প্রতিনিধি আবু হাসান, সহ-সভাপতি ও দৈনিক আমাদের সময় পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ রেজাউল করিম রঞ্জু, উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংগঠনের সহযোগী সদস্যরা উপস্থিত ছিলেন।


