নেপালে বাস পাহাড় থেকে খাদে পড়ে অন্তত ১৪ জন নিহত ও আহত

আন্তর্জাতিকঃ নেপালে একটি যাত্রীবাহী বাস পাহাড় থেকে খাদে পড়ে অন্তত ১৪ জন নিহত ও আহত হয়েছেন কয়েক ডজন মানুষ। রোববার (১৫ ডিসেম্বর) সিন্ধুপালচক জেলার দোলাখা খাদিচুর-জিরি রোডে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, বাসটি কালিনচক মন্দির থেকে তীর্থযাত্রীদের নিয়ে ফিরছিল।
হতাহতদের পরিচয় এখনো জানা যায়নি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।