নোয়াখালীতে অস্ত্র-গুলিসহ গ্রেফতার ২

আটক
জেলা প্রতিবেদকঃ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবুপুর এলাকা থেকে অস্ত্র-গুলিসহ ফয়েজ (২৯) ও শাকিল (২৪) নামে দুই যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার (১৬ মার্চ) দুপুরে তাদের নামে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতাররা হলেন- চৌমুহনী পৌর হাজীপুর ৯ নম্বর ওয়ার্ডের তোফায়েল আহম্মদের ছেলে ফয়েজ ও দুর্গাপুর ইউনিয়নের দোকানঘর এলাকার শাকিল।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৫ মার্চ) দিনগত রাতে ওই এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ফয়েজ ও শাকিলকে গ্রেফতার করা হয়। সেসময় ওই ঘরে তল্লাশি করে দেশীয় তৈরি একটি পাইপগান ও চার রাউন্ড কার্তুজ জব্দ করা হয়।
নোয়াখালী ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আশিকুর রহমান জানান, গ্রেফতার ওই দুই যুবকের নামে অপহরণ, হত্যাসহ বিভিন্ন ঘটনায় থানায় একাধিক মামলা রয়েছে।