নূর মোহাম্মদঃ “নৌকা মানেই উন্নয়ন, নৌকা ক্ষমতায় থাকলে ব্রীজ হয়, রাস্তা হয়, স্কুল পাকা হয়, মানুষ ভাতা পায়” রবিবার লক্ষ্মীপুর সদর উপজেলার ৪ নং চররুহিতা ইউনিয়নে বড়বাড়ি সংলগ্ন নবনির্মিত ব্রীজ উদ্বোধন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা একথা বলেন লক্ষ্মীপুর -০২ আসনের সাংসদ এড নুরুদ্দীন চৌধুরী নয়ন এমপি।
এসময় তিনি আরো বলেন শেখ হাসিনার সরকার জনগণকে নতুন নতুন ব্রীজ কালভার্ট, রাস্তাঘাট, স্কুল কলেজ উপহার দেয়, আর বিএনপি দেয় সন্ত্রাস, জঙ্গি।
সভায় আরো উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ্ উদ্দিন টিপু, চররুহিতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান চৌধুরীর, সাধারণ সম্পাদক এড.তোফাজ্জল হোসেন ফিরোজ, দালাল বাজার ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযুদ্ধা নুরুজ্জামান মাষ্টার, জেলা শ্রমিকলীগ সদস্য সচিব বেল্লাল হোসেন ক্বারীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। ৬৪ লক্ষ টাকা ব্যয়ে প্রকল্পটি দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে উপজেলা প্রশাসন বাস্তবায়ন করে।


