নিজস্ব প্রতিনিধি: ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুক্রবার সন্ধ্যায় ন্যাশনাল জার্নালিস্ট ইউনিটি সাভার এর ১ম বছরপূর্তি অনুষ্ঠান উদযাপন করা হয়। বেঙ্গল প্লাজা-২ (২য় তলা) কেক কাটার মাধ্যমে ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন। অনুষ্ঠিত এ বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সৈয়দ আহম্মেদ ভূঁইয়া (মাস্টার), চেয়ারম্যান ইয়ারপুর ইউনিয়ন পরিষদ ও সিনিয়র সহসভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ সাভার উপজেলা।
অনুষ্ঠানে ন্যাশনাল জার্নালিস্ট ইউনিটির সভাপতি মোঃ মাহাবুব আলম সভাপতিত্ব করেন। তিনি তার বক্ত্যেবে ন্যাশনাল জার্নালিস্ট ইউনিটির এক বছরের কর্মকাণ্ড তুলে ধরেন এবং আগামীর পথ চলা সকলের সহযোগিতা কামনা করেন।
এছাড়াও উপস্থিত ছিলেন ন্যাশনাল জার্নালিস্ট ইউনিটির সাধারন সম্পাদক ও দৈনিক নতুন বাংলাদেশের সম্পাদক মোঃ সাইফুল ইসলাম হেলাল শেখ।
বিশেষ অতিথি ছিলেন সহসভাপতি ঢাকা প্রেসক্লাব মোঃ আওরঙ্গজেব কামাল , আহ্বায়ক জাতীয় শ্রমিকলীগ আশুলিয়া থানা কমিটির মোঃ আতিকুজ্জামান পাটোয়ারী , যুগ্ম আহ্বায়ক জাতীয় শ্রমিকলীগ আশুলিয়া থানা কমিটির মোঃ সানাউল্লাহ ভূঁইয়া সানি, স্টাফ রিপোর্টার এশিয়ান টেলিভিশনের মোঃ জহিরুল ইসলাম লিটন, সাবেক সহসভাপতি ইয়ারপুর ইউনিয়ন যুবলীগ ছাফর শেখ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ওমর ফারুক। আমন্ত্রিত অতিথি ছিলেন সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ ১নং ওয়ার্ড ইয়ারপুর ইউনিয়ন মোঃ ফজলুল হক মীর, ১, ২ ও ৩ং ওয়ার্ড সংরক্ষিত মহিলা মেম্বার এবং সভাপতি মহিলা আওয়ামীলীগ ইয়ারপুর ইউনিয়ন মিসেস আসমা আক্তার।
এছাড়াও উপস্থিত ছিলেন ন্যাশনাল জার্নালিস্ট ইউনিটির সিনিয়র সহসভাপতি মোঃ শামীম আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পদক আসাদুজ্জামান খায়রুল, সাংগঠনিক সম্পাদক মোঃ কহিরুল ইসলাম (খায়রুল), সহ সাংগঠনিক সম্পাদক বাবলু বিশ্বাস, প্রচার সম্পাদক মোঃ জাকির আহম্মেদ (জীবন), দপ্তর সম্পাদক মোঃ বেলাল হোসাইন তাওসান, কোষাদক্ষ্য মোঃ শাহিন হাওলাদার, সমাজ কল্যান সম্পাদক মোঃ নাজমুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শাহিন আলম, আইন বিষয়ক সম্পাদক মোঃ মোক্তাদ হোসেন নাহিদ, তথ্য বিষয়ক সম্পাদক পলাশ সরকার, ধর্ম বিষয়ক সম্পাদক দাউদুল ইসলাম নয়ন, নির্বাহী সদস্য মোঃ শহিদুল ইসলাম ও ন্যাশনাল জার্নালিস্ট ইউনিটির সদস্যবৃন্দ।


