নড়াইলে আওয়ামী মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বস্ত্র ও খাবার বিতরণ

ফরহাদ খান, নড়াইল: নড়াইলে আওয়ামী মৎস্যজীবী লীগের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (২২ মে) দুপুরে নড়াইলের গারুচোরা বাজার এলাকায় আলোচনা সভা, কেককাটা, দোয়া মাহফিল, বস্ত্র ও খাবার বিতরণ করা হয়।

মৎস্যজীবী লীগ নড়াইল শাখার সাবেক সভাপতি ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-নড়াইল পৌর আওয়ামী লীগের সভাপতি মলয় কুমার কুন্ডু, জেলা পরিষদ সদস্য রওশন আরা কবির লিলি, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমত আরা, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসকাত ওয়ায়েজিন লিটু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তরিকুল ইসলাম উজ্জ্বল, জেলা ছাত্রলীগের সাবেক নেতা মহিদুল ইসলাম মহিদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রকিবুজ্জামান পলাশ, সহ-সভাপতি জুয়েল রানা, যুগ্মসম্পাদক ওয়ালিদ হাসানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।