নয়া দিল্লি ও এরপাশের এলাকায় ভূকম্পন অনুভূত

আন্তর্জাতিক ডেস্ক : বুধবার বিকেলে রিখটার স্কেলের চার মাত্রার ভূমিকম্পটি হরিয়ানা রাজ্যের সোনেপাত এলাকায় আঘাত হানে। খবর এনডিটিভি অনলাইনের। ভারতের রাজধানী নয়া দিল্লি ও এরপাশের এলাকায় ভূকম্পন অনুভূত হয়েছে।

স্থানীয় সময় বিকেল ৩টা ৩৭ মিনিটে রাজধানী থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে ওই ভূমিকম্প আঘাত হানে। তাৎক্ষনিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

দিল্লি, গুরগাও ও গাজিয়াবাদে কম্পন অনুভূত হয়েছে বলে টুইটার ব্যবহারকারীরা তাদের পোস্টে জানিয়েছেন।