পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুরে পুলিশ ও শ্রমিকের ধাওয়া পাল্টা ধাওয়ায় ঘটনায় জুমার উদ্দীন (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃত জমার উদ্দীনের বাড়ি তেঁতুলিয়া উপজেলার ভজনপুর গণাগছ এলাকায়। পঞ্চগড় সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কাইসার আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
এরআগে, রোববার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর পর্যন্ত পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের ভজনপুর এলাকায় অঘোষিতভাবে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে মাটি কাটা ও পাথর উত্তোলনকারী শ্রমিকরা। এসময় বিক্ষোভকারীরা পুলিশের দুইটি গাড়ি ও র্যাবের একটি গাড়ি ভাঙচুর করলে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে।


