জেলা প্রতিবেদকঃ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে ঐতিহাসিক ৭ই মার্চ। শনিবার (০৭ মার্চ) সকালে পঞ্চগড় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করে জেলা আওয়ামী লীগ।
পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পঅর্পণ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাটসহ নেতাকর্মীরা। পরে শেখ মুজিবুর রহমান ও দেশের জনগণের জন্য দোয়ার আয়োজন করা হয়। ১৯৭১ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) স্বাধীনতার ডাক দিয়েছিলেন।


