পদ্মায় তীব্র স্রোত, পাটুরিয়ায় ঘাট সংকট ও শিমুলিয়া-বাংলাবাজার রুট বন্ধ থাকায় পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়েছে।
বর্তমানে নৌপথ পারের অপেক্ষায় পাটুরিয়া ঘাটে ছোট বড় মিলিয়ে প্রায় সাড়ে আট শতাধিক যানবাহন।
শুক্রবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা ঘাট পয়েন্টে দায়িত্বরত কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, পাটুরিয়ায় দুটি ট্রাক টার্মিনালে চার শতাধিক সাধারণ পণ্য বোঝাই ট্রাক এবং অপর দিকে আরও দুই শতাধিক ট্রাক ওজন স্কেলের সামনে থেকে আরসিয়ালের মোড় ছাড়িয়ে গেছে। ৫ নম্বর ঘাটের অভিমুখে ছোট ব্যক্তিগত গাড়ি রয়েছে দেড় শতাধিক ও যাত্রীবোঝাই পরিবহন রয়েছে আরও একশোর ওপরে।


