পরিবহন ধর্মঘট: ফাঁকা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে।

শুক্রবার সকালে দেখা যায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রায় কোন যানবাহন চলছে না। এতে বের হওয়া সাধারণ মানুষের ভোগান্তি ও ক্ষোভ দেখা গেছে। ধর্মঘট শুরু হওয়ায় কোন বাস চলছে না। তবে রাতে যে সকল গাড়ি ঢাকায় প্রবেশ করেছে সেইসব গাড়ি ফিরতে দেখা গেলেও কোন যাত্রী নিচ্ছে না। এতে শতশত সাধারণ মানুষ রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছে। বিশেষ কাজে কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে সিএনজি ও মোটরসাইকেলে অনেকেই যাচ্ছেন।

সালনা হাইওয়ে পুলিশের ওসি মীর গোলাম ফারুক জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যাতে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য গোয়েন্দা পুলিশের নজরদারি রয়েছে। রাস্তায় যাতে কোনো প্রতিবন্ধকতা করতে না পারে সেজন্য হাইওয়ে পুলিশ কাজ করেছে।