জেলা প্রতিবেদকঃ অশ্লীল কনটেন্ট বা পর্নো গ্রাফিতে আসক্ত ছিলেন ‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম। তার ব্যবহৃত মোবাইল ফোনে আপত্তিকর এসব তথ্য পাওয়া গেছে।
গাজীপুরের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইলতুৎমিশ সংবাদ সম্মেলনে মঙ্গলবার দুপুরে সম্মেলনে সংবাদকর্মীদের বিষয়টি নিশ্চিত করেন।
কমিশনার ইলতুৎমিশ বলেন,ফরেনসিক বিশেষজ্ঞরা ‘শিশুবক্তা’ রফিকুল ইসলামের ব্যবহৃত মোবাইল ফোনে নানা ধরনের এডাল্ট কনটেন্ট অশ্লীল পর্নো পাওয়া গেছে। ফরেনসিক বিশেষজ্ঞরা জানায়, রফিকুল নিয়মিত পর্নোগ্রাফি ভিডিও দেখা ও রাষ্ট্রবিরোধী নানা কর্মকান্ড পরিচালনা করেছেন। তার বিরুদ্ধে পার্নোগ্রাফি আইনে ২০১২ এর ৮(৫)(ক) ধারা যুক্ত করা হয়েছে।
তিনি আরও জানান, জেলহাজতে থাকা রফিকুলকে সাতদিনের রিমান্ড চেয়ে মঙ্গলবার সকালে গাজীপুর সিনিয়ার জুডিশিয়াল আদালতে আবেদন করা হয়েছে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এডিসি মোহাম্মদ আহসান, গাছা থানার ওসি ইসমাইল হোসেন ও পরিদর্শক (তদন্ত) নন্দলাল।
এর আগে ৮ এপ্রিল নেত্রকোনার নিজ বাড়ি থেকে আটকের পর গাছা থানায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে র্যাব। এ সময় তার কাছ থেকে চারটি মোবাইল ফোন জব্দ করা হয়। এরপর থেকে তিনি গাজীপুরের জেলহাজতে রয়েছেন। তার বিরুদ্ধে একই আইনে গাজীপুরের বাসন থানায় আরেকটি মামলা হয়েছে।


