আজিম উদ্দিন, চাঁপাই নবাবগঞ্জ: পাঁচ দফা দাবি আদায়ে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ ও সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক সমিতি জেলা শাখা। সোমবার সকালে বিশ্বরোড মোড় থেকে একটি মিছিল বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন–বাংলাদেশ কৃষক সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি হুমায়ন কবির,সাধারন সম্পাদক মিলন কুমার পাল,অ্যাডভোকেট সাইদুর রহমান,ইসরাইল হোসেন সেন্টুসহ অন্যরা।
এতে রাজশাহী ও রংপুর বিভাগের বরেন্দ্র অঞ্চলের কৃষি সেচের পানি বিতরণে অনিয়ম–হয়রানি ও দূর্ণীতি বন্ধ। বরেন্দ্র অঞ্চলের নদীসহ সারাদেশের নদী খাল জলাশয় অবৈধ দখলমুক্ত করা–পরিকল্পিত নদী খনন করে সেচ ব্যবস্থা চালু করা। উত্তর–রাজশাহী সেঁচ প্রকল্প চালু করা–ভূ–উপরস্থি পানির ব্যবহার ও সংরক্ষন নিশ্চিত করা। বরেন্দ্র অঞ্চলের কৃষি–কৃষকসহ সাধারনের জীবন–জীবিকা নিশ্চিত করা এবং চাহিদামত নির্ধারিত দামে পর্যাপ্ত সার ও অন্যান্য কৃষি উপকরণ নিশ্চিত করার দাবি জানানো হয়। পরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কাছে স্বারকলিপি দেয়া হয়।



