মোঃ জয়নাল আবেদীন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার আবাদ তাকিয়া মাদ্রসা মোড় এলাকা থেকে, বুধবার (১৬ নভেম্বর) রাতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও কৃষি অধিদপ্তরের যৌথ অভিযানে বিভিন্ন প্রকারের ৮০ বস্তা রাসায়নিক সার আটক করা হয়েছে।
জানা যায়,রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়ন বিএনপি’র যুগ্ন সম্পাদকের ভাই মনিশগাঁও বাজারের মের্সাস মনজুর ট্রেডার্সের সত্বাধিকারী মনজুর আলম নিধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত চড়া দামে পীরগঞ্জ উপজেলার ভাকুড়া মাহাত পাড়া গ্রামের সার ব্যবসায়ী মনতাজ আলীও ফজির উদ্দীনের কাছে ৭৫০ টাকার পটাশ ১৫০০ টাকা, ১১০০ টিএসপি ১৬৫০ টাকা, ১১০০ ইউরিয়া ১২৫০ টাকা, ৮০০ ডিএপি ৯০০ টাকায় বিক্রি করে।
গোপন সংবাদের ভিত্তিতে সহকারি কমিশনার (ভূমি) ইন্দ্রজিত সাহা , কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাবের আলমসহ উপ-সহকারি কর্মকর্তা মাসুদ রানা ঘটনাস্থলে গিয়ে একটি পাওয়ার ট্রলিসহ ৮০ বস্তা সার জব্দ করে।
এ প্রসঙ্গে কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ মুঠোফোনে জানান, মনিশগাঁও বাজারের মের্সাস মনজুর ট্রেডার্সের সত্বাধিকারী মনজুর আলমের রাসায়নিক সার বিক্রির কোন বৈধতা নেই, তার পরেও সে সার কোথায় পেল এবং চড়া দামে বিক্রি করলো এটা সঠিক ভাবে খতিয়ে দেখা হবে।
সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইন্দ্রজিত সাহা বলেন, পাচারকৃত সার জব্দ করা হয়েছে। মের্সাস মনজুর ট্রেডার্সের বিভিন্ন তথ্য যাচাই করা হচ্ছে।


