পাটকেলঘাটায় ট্রাকের চাকায় পিষ্ট ডাচ বাংলা ব্যাংকের ম্যানেজারের মৃত্যু

শেখ অাবু মুছা (তাল্)সাতক্ষীরা:  সাতক্ষীরা-খুলনার মহাসড়কে পাটকেলঘাটা ডাচ বাংলা ব্যাংক শাখার ম্যানেজার সামছুর রহমান (৪০) এর সড়ক দূর্ঘটনায়  করুন মৃত্যু হয়েছে। সে আশাশুনি উপজেলার শ্রীউলা গ্রামের শহিদুল্লাহ সানার পুত্র। আজ সোমবার ১৭ ফেব্রুয়ারি দুপুরে বঙ্গবন্ধু পেশাভিত্তিক মাধ্যমিক বিদ্যায়ের সামনে ট্রাকের চাকায় পিস্ট হয়ে তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায পাটকেলঘাটায় অফিস শেষে মটর সাইকেলযোগে বাড়ি ফিরে যাওযার সময় পাটকেলঘাটার বঙ্গবন্ধু পেশাভিত্তিক মাধ্যমিক বিদ্যালয়ের সামনের রাস্তা পিচ্ছিল থাকায় মটর সাইকেল সহ রাস্তার উপরে পড়ে যায় সামছুর রহমান। এ সময় অপর দিক হতে দ্রত গামী ট্রাক এসে তাকে পিষ্ট করে দিয়ে চলে যায। ঘটনাস্থলে তার করুন মৃত্যু হয়। এ ঘটনায় পাটকেলঘাটা প্রশাসনিক থানার ওসি ওয়াহিদ মোর্শেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা চলছে।