আজ শুক্রবার (১৩ আগস্ট) সকাল থেকেই পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। দুটি ফেরি বৃদ্ধি করেও যানজট নিরসন করতে পারছে না ঘাট কর্তৃপক্ষ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাট সূত্রে জানা যায়, শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ভারী যান চলাচল বন্ধের ঘোষণায় বাড়তি যানবাহনের ব্যাপক চাপ পড়েছে।
ফলে পারাপারের জন্য গাড়ি ও যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে।
পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মো. সালাম মিয়া জানান, চাপ মোকাবিলায় ইতোমধ্যে বিআইডব্লিউটিসির চারটি ফেরিঘাট এলাকায় এসে পৌঁছালেও বহনে যুক্ত হয়েছে দুটি। বাকি ফেরি আরিচা-কাজিরহাট নৌরুটে রাখা হয়েছে।
তিনি বলেন, দীর্ঘদিন পর বিধিনিষেধ উঠে যাওয়া আটকেপড়া অনেকেই গ্রামের বাড়িতে যাচ্ছেন। এতে যাত্রীর বাড়তি চাপ রয়েছে। এ ছাড়া দুর্যোগপূর্ণ আবহাওয়া ও তীব্র সোতে পারাপারে কিছুটা বাধাগ্রস্ত করছে। বর্তমান পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে বর্তমানে ছোট-বড় ১৮টি ফেরি ও ২২টি লঞ্চ চলাচল করছে।


