লকডাউনের দ্বিতীয় দিনেও মঙ্গলবার (৬ এপ্রিল) পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সবগুলো ফেরি চলাচল করছে। যানবাহনের পাশাপাশি স্বাভাবিকভাবেই ফেরি পার হচ্ছেন সাধারণ যাত্রীরা। তবে অনেকে স্বাস্থ্যবিধি মানছেন না।
ঘাট কর্তৃপক্ষ জানায়, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সকাল ৬টা থেকে ৭টা পযর্ন্ত ফেরি চলাচল বন্ধ রাখা হয়। তবে ৭টার পর থেকে এ নৌরুটের সবগুলো ফেরি চলাচল করছে।
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ৬ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ২০টি ফেরি চলাচল করছে।
দেশব্যাপী লকডাউন শুরু হলেও পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজির নৌরুটে স্বাভাবিক চিত্র রয়েছে। এসব নৌরুট দিয়ে পাইভেটকার, মোটরসাইকেলসহ ছোট ও মাঝারি যানবাহনে মানুষ কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে পারাপার হচ্ছেন।


