আসাদুজ্জামান বিকাশ : পাবনা সুজানগর উপজেলা বিভিন্ন ইউনিয়নে বৃহস্পতিবার ১২ জানুয়ারী ২০২৩ ইং স্কুল বাজর মাঠে তাঁতিবন্দ ও পোড়াডাঙা ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক গণমানুষের নেতা জনাব আলহাজ্ব কামরুজ্জামান উজ্জল এর পক্ষ থেকে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিশেষ উপহার হিসেবে তাঁতিবন্দ ও পোড়াডাঙা ইউনিয়নে বিভিন্ন স্থানে এতিম ও দরীদ্র দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরন করেন।
আলহাজ্ব কামরুজ্জামান উজ্জ্বল সাবেক ছাত্রনেতা, রাজশাহী বিশ্ববিদ্যালয় সাবেক স–হসম্পাদক,বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটি সাবেক সদস্য, বাংলাদেশ আওয়ামীলীগের উপকমিটির তথ্য – গবেষণা সম্পাদক।
নির্বাচনী এলাকা ৬৯ পাবনা–২এর সম্ভাব্য প্রার্থী গণমানুষের নেতা মহামারী করোনা কালীন মানবিক যোদ্ধা কামরুজ্জামান উজ্জ্বল বলেন আগামী জাতীয় সংসদ ২০২৩–২০২৪ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ দলকে সুসংগঠিত করতে হবে, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী সভানেত্রী শেখ হাসিনার নৌকা কে বিজয়ী করার লক্ষে সাবই এক সাথে মিলে কাজ করতে হবে। নির্বাচনী ৬৯ পাবনা– ২ সুজানগর,আমিনপুর আসনের নৌকা প্রতীক যে পাবে কোন্দল ভুলে কাঁধে কাঁধ মিলে তার সাথে কাজ করবো ইনশাল্লাহ।
কামরুজ্জামান উজ্বল আরো বলেন বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধান মন্ত্রি বাংলাদেশকে একটি ডিজিটাল দেশ হিসাবে রুপান্তরিত করেছে। উল্লেখযোগ্য বঙ্গবন্ধু স্যাটেলাইট,রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র, পদ্মা শেতু, মেট্রো রেল, ও যমুনা রেল সেতু, কর্র্ণফুলি ট্যানেল, আধুনিক বিমান বন্দর ও আধুনিক বিশ্বমানের রেল ষ্টেশন দৃষ্টান্ত স্থাপন করেছেন। মুক্তিযোদ্ধা ও বয়স্ক ভাতা ও প্রতিবন্ধি ভাতা সহ আরো অনেক দুস্থ পরিবারের বাস্থান নির্মাণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধান মন্ত্রি জননেত্রী শেখ হাসিনাকে নেক হায়াত দান করুন।
এ সময় উপস্থিত ছিলেন সুজানগর উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল, তাঁতিবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন মৃধা,সুজানগরপৌরসভার সাবেক মেয়র জনাব তোফাজ্জল হোসেন তোফা,সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান দয়াল, ভায়না ইউনিয়ন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: সিদ্দিকুর রহমান,সুজানগর পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রায়হান আলী শেখ মিলন, মো:সিদ্দিকুর রহমান
সুজানগর পৌর যুবলীগের সভাপতি মো: জুয়েল রানা, সুজানগর পৌর যুবলীগ মো: জাহিদুল ইসলাম তমাল,সুজানগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ তুষার আহমেদ সুজানগর উপজেলা আওয়ামীলীগ ও ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় প্রায় ৩০০ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়।


