পাবনায় পুলিশ মেমোরিয়াল ডে অনুষ্ঠিত

আসাদুজ্জামান বিকাশ : পাবনা জেলায় পুলিশ বাহিনীতে কর্মরত বিভিন্ন সময়ে জননিরাপত্তা এবং আইনশৃংখলা রক্ষায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে পুলিশ মেমোরিয়ারল ডে পালন করা হয়েছে। ১ মার্চ ২০২৩ ইং পাবনা জেলা পুলিশ এ দিবসের আয়োজন করে।

এদিন সকালে জেলা পুলিশ সুপার কার্যালয় চত্বরে স্থাপিত শহীদ স্মৃতিস্তম্ভে প্রয়াত সকল শহীদ পুলিশ সদস্যের স্মরণে পুষ্পার্ঘ অর্পণ করে সম্মান জানান জেলা পুলিশ সুপারসহ শহীদ পরিবারের সদস্যরা।

পরে জেলায় কর্মরত পুলিশ সদস্য ও শহীদ পুলিশ সদস্যদের পরিবারের সকলকে সাথে নিয়ে একটি স্মরণ পদযাত্রা বের করা হয়। স্মরণ পদযাত্রাটি পাবনা পুলিশ সুপার কার্যালয় থেকে বের হয়ে পুলিশ লাইনস অডিটরিয়ামে গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে পুলিশ লাইনস অডিটরিয়ামে আমন্ত্রিত অতিথিদের নিয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও শহীদ পুলিশ সদস্যদের পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান। পাবনার পুলিশ সুপার মোঃ আকবর আলী মুনসীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, পাবনার জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, পিবিআই’র পুলিশ সুপার ফজলে এলাহী, পাবনা পৌরসভার মেয়র শরীর উদ্দীন প্রধান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাবিবুর রহমান হাবিব, গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন । এ ছাড়া নিহত পুলিশ সদস্যের পরিবারের সদস্যরা এসময় উপস্থিত ছিলেন। এসময় নিহত পুলিশ সদস্যের পরিবারকে নগদ অর্থসহ সম্মাননা প্রদান করা হয়।