জেলা প্রতিবেদকঃ পাবনায় সড়ক দুর্ঘটনায় সজিব প্রামানিক (৩৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। রোববার (০৮ মার্চ) বিকেলে পাবনা-ঢাকা মহাসড়কের জালালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সজিব পাবনা সদর উপজেলার আতাইকুলা থানাধীন পুস্পড়া এলাকার আব্দুল বারী প্রামানিকের ছেলে। তিনি শ্যামলী পরিবহনের সুপারভাইজার পদে চাকরি করতেন বলে জানা গেছে।
পাবনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম বলেন, সজিব মোটরসাইকেল নিয়ে পাবনায় যাচ্ছিলে। তিনি জালালপুর এলাকায় পৌঁছেলে পাবনা থেকে ঢাকামুখী একটি মাইক্রোবাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সজিব মারা যান।


