আসাদুজ্জামান বিকাশ: পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের উদ্যোগে ব্যবসায়ীদের সঙ্গে ভ্যাট কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে চেম্বার মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পাবনা চেম্বারের পরিচালক এবিএম ফজলুর রহমান।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, কাষ্টমস এক্সাইজ ও ভ্যাট পাবনা ১ বিভাগের রাজস্ব কর্মকর্তা রনবীর চন্দ্র বর্মন, কাষ্টমস এক্সাইজ ও ভ্যাট পাবনা ২ বিভাগের রাজস্ব কর্মকর্তা মো. নাসির উদ্দিন , পাবনা সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক শহীদুর রহমান শহীদ প্রমুখ। সভায় দেড় শতাদিক ব্যবসায়ী তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন।


