পাবনা শহীদ নূরুল হোসেন ডিগ্রি কলেজের সুবর্ণজয়ন্তী উদযাপন

আসাদুজ্জামান বিকাশঃ পাবনা জেলার সাঁথিয়া উপজেলার কাশীনাথপুরের ঐতিহ্যবাহী শহীদ নূরুল হোসেন ডিগ্রি কলেজ ইতিমধ্যে প্রতিষ্ঠার ৫০ বছর পূর্ণ করেছে। সুবর্ণ এই সময়টিকে স্মরনীয় রাখতে উৎসবমুখর আয়োজনে ৩রা ও ৪ঠা মার্চ পালিত হচ্ছে দুই দিনব্যাপী সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান।

শুক্রবার ৩ মার্চ ২০২৩ খ্রি. প্রথম দিনের অনুষ্ঠানের প্রারম্ভেই সকাল ১০.০০ ঘটিকার সময় সুবর্ন জয়ন্তীর বর্ণাঢ্য র‌্যালি করা হয়। জাতীয় সঙ্গীত ও কুরআন তেলায়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোঃ শাহ্ আজম, সম্মানিত ভাইস চ্যান্সেলর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়।

৪ মার্চ সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পীকার ও ৬৮ (পাবনা — ০১) আসনের সম্মানিত সাংসদ বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ্ব এ্যাড. শামসুল হক টুকু। অনুষ্ঠানের সভাপতির আসন অলংকৃত করেছেন মাসুদ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার, সাঁথিয়া, পাবনা ও সভাপতি শহীদ নূরুল হোসেন ডিগ্রি কলেজ।

জাকজমকপূর্ণ সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের আহবায়ক এর দায়িত্ব পালন করছেন কাশীনাথপুর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান মীর মনজুর এলাহী এবং সদস্য সচিব হিসেবে সার্বিক দায়িত্ব পালন করছেন তরিত কুমার কুণ্ডু অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শহীদ নূরুল হোসেন ডিগ্রি কলেজ। প্রথম দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যার নামে এই কলেজ শহীদ বীর মুি্ক্তযোদ্ধ নূরুল হোসেন বাঁশি এর পরিবার এবং অত্র কলেজের প্রতিষ্ঠাতা মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের পরিবারবর্গ।

আরও উপস্থিত ছিলেন কাশীনাথপুর প্রেস ক্লাব—৬৬৮২ পাবনা এর সাধারণ সম্পাদক জনাব কামরুজ্জামান টিপু ও জাতীয় দৈনিক ক্রাইম পেট্রোল জেলা প্রতিনিধি জনাব আসাদুজ্জামান বিকাশ। উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, অত্র কলেজের শিক্ষক, কর্মকর্তা, প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রী ও কর্মচারীসহ বিভিন্ন স্তরের জনগন উপস্থিত ছিলেন। প্রাক্তন ছাত্রছাত্রীদের স্মৃতি চারণ ও প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রদের সাংস্কৃতিক পরিবেশনা ও অতিথি শিল্পীদের সঙ্গীত পরিবেশনায় আনন্দঘর পরিবেশে দিনটি পালন করা হয়।