মোঃ জয়নাল আবেদীন রুহিয়া থানা (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁয়ে পারিবারিক কলহের জেরে সন্তানদের কাছে লাঞ্চিত হয়ে, লজ্জায় পিতা আবু বক্কর সিদ্দিক (৬৭) আত্মহত্যা করেছেন।
এই আত্মহত্যার ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোরে, জানা গেছে বাড়ির পাশের একটি মেহগনি গাছের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন ওই বৃদ্ধ পিতা।
মৃত ওই বৃদ্ধ আবু বক্কর সিদ্দিক সদর উপজেলার সালন্দর শাহাপাড়া গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে। স্থানীয়দের বরাতে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাতে তাদের বাড়িতে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে সালিসি বৈঠক ছিল। এবং ওই সালিশি বৈঠকে তিনি নিজ সন্তানদের কাছে চরমভাবে লাঞ্ছিত হন।
ধারণা করা হচ্ছে এই লাঞ্চিত সহ্য করতে না পেরে ভোরবেলা বাড়ি থেকে কিছুটা দূরে সবার অগোচরে গলায় ফাঁস দিয়ে গাছের সাথে ঝুলে আত্মহত্যা করেন।
পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে ঠাকুরগাঁও সদর থানায় একটি ইউডি মামলা করা হয়েছে। এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার এস আই আশরাফ আলী জানান, এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


