পুলিশদের কলা খাওয়ানো ও ঘোড়া চড়ে হরতাল পালন, সামাজিক মাধ্যমে ভাইরাল

জেলা প্রতিবেদকঃ সারাদেশে হেফাজত ইসলামের ডাকা হরতলের নানান জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটলেও ব্যতিক্রম পরিবেশ দেখা দিয়েছে নরসিংদীতে। হরতাল চলাকালে পুলিশ সদস্যদের কলা খাওয়াতে দেখা যায় হেফাজত কর্মীদের। পুলিশ সদস্যদের কলা খাওয়ানোর এই ছবি ইতিমিধ্যে ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। একেই সাথে বাংলাদেশের পতাকা হাতে নিয়ে ঘোড়ায় চলে সড়ক অবরোধ কর্মসূচির পালনের দৃশ্য ভাইরাল হয়েছে ফেসবুকে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নরসিংদীর সড়কগুলোতে গণপরিবহন চলাচল কিছুটা স্বাভাবিক থাকলেও বেলা ১১টার দিকে কয়েকশ হেফাজত কর্মী ঢাকা-সিলেট মহাসড়কের ভেলানগর জেলখানার মোড়ে অবস্থান নেন। তারা সড়কের ওপর বসে পড়েন। এতে ঢাকা-সিলেট মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। এসময় একটি অ্যাম্বুলেন্স ভাঙচুর করের হেফাজতকর্মীরা। এরই একপর্যায়ে হেফাজতকর্মীরা আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের কলা এগিয়ে দেন।

দৃশ্যটি এখন বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের ওয়ালে ওয়ালে ঘুরছে। অন্যদিকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে হেফাজতে ইসলাম কর্মীদের সঙ্গে কথা বলার পর দুপুর ১২টার দিকে অবরোধ তুলে নেয়া হয়।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আতাউর রহমান বলেন, হরতাল চলাকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

পুলিশ সদস্যদের কলা খাওয়ানোর প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমি নিজের চোখে দেখিনি। তবে কেউ যদি এগিয়ে কলা দেয় বা নেয়, এটি তো তেমন বড় কোনো বিষয় নয়।