মো. বাকী বিল্লাহ খান পলাশ: পুলিশ সুপার ফরিদপুর মো. আলিমুজ্জামানের (বিপিএম) সঙ্গে আজ বৃহষপতিবার সৌজন্য সাক্ষাৎ করেছেন ক্রাইম পেট্রোল বিডি ফরিদপুরের ব্যুরো চীফ মো. আশরাফ ইসলাম আজাদ। এ সময় তার সঙ্গে ছিলেন ফরিদপুর ব্যুরোর অন্যান্য সংবাদ কর্মীগণ। মো. আশরাফ ইসলাম আজাদ পুলিশ সুপারের হাতে ক্রাইম পেট্রোল বিডির স্মারক গ্রন্থ তুলে দেন। পুলিশ সুপারের সঙ্গে ছিলেন পুলিশ বিভাগের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ। মো. আলিমুজ্জামান পুলিশ বাহিনীর উন্নয়ন সংবাদ ক্রাইম পেট্রল বিডিতে তুলে ধরতে তার সহযোগীতা অব্যাহত রাখার পাশাপাশি ক্রাইম পেট্রল বিডির সর্বাঙ্গিক সফলতা কামনা করেন।


