পোষা কুকুরেই হয়ে গেল খুনি

আন্তর্জাতিক ডেস্কঃ পোষা বক্সার কুকুর নিয়ে খেল ছিলেন এক মহিলা, আর ওই শেষবার তাকে সবাই দেখে ছিলেন কুকুরটির সাথে। খেলতে খেলেতেই হারিয়ে গেলেন, কেউ কিছু বুঝতেই পারেনি কী হয়েছে?

মহিলাকে তার পোষা বক্সার কুকুরটির সাথে খেলতে দেখে ছিলেন প্রতিবেশী অনেকে। কেউ জানতো না সেই খেলাই কাল হয়ে দাঁড়াবে তার জীবনে, এই কথা চিন্তাই করতে পারছে কেউ।

আন্তর্জাতিক গণমাধ্যম ‘দ্য ওয়াশিংটন পোস্ট-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় এই কথা। জানা যায়, মার্কিন যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনার গ্রিনভিলের বাসিন্দা ন্যান্সি শ্রিল বার্জেস-ডিসমিউক নামের এক ৫২ বছর বয়সি মহিলা তার পোষা বক্সার কুকুরের সাথে খেলা করার সময় শেষ তাকে দেখা গিয়েছিল। খেলতে খেলতে মহিলা কি হবে তা জানতে পারেনি কেউ। প্রত্যক্ষদর্শী প্রতিবেশীরা জানান; কুকুররাই মহিলার উপর ঝাঁপিয়ে পড়ে। তার পরেই মহিলা ছিন্নভিন্ন দেহ পাওয়া যায়।

খবরে প্রকাশ, ন্যান্সির দুই বক্সার কুকুর হঠাৎ আক্রমণাত্নক হয়ে ওঠে এবং তার হাতে কামড় বসায়। প্রতিবেশীরা ন্যান্সিকে কুকুরের হাত থেকে রক্ষা করেন। তাকে স্থানীয় এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তার ক্ষত এতটাই সাংঘাতিক ছিল, তাকে বাঁচানো সম্ভব হয়নি।

পোষা কুকুরের এমন হঠাৎ আগ্রাসী হয়ে মালিককে আক্রমণ করার ঘটনা বেশ বিরল। কেন ন্যান্সির কুকুরা ক্ষেপে গেল, তা জানা যায়নি। প্রতিবেশীরা যখন ন্যান্সিকে উদ্ধার করেন, তখন তার দুই হাতই ক্ষতবিক্ষত হয়ে পড়েছিল। পরে হৃদযন্ত্র বিকল হয়ে তিনি মারা যান।