বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে যুবদল ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা তাদের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করেন।
এ সময় কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক, সদস্যসচিবসহ বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী শ্রদ্ধা নিবেদনে অংশ নেন।
শ্রদ্ধা নিবেদন নেতাকর্মীরা ‘আজকের এই দিনে, জিয়া তোমায় মনে পড়ে’, ‘লাল-সবুজের পতাকায়, জিয়া তোমায় দেখা যায়’ এবং ‘যুবদলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা’সহ বিভিন্ন স্লোগান দেন।


