প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত পাঁচ প্রকল্প বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানবন্ধন

আজিম উদ্দিন, চাঁপাই নবাবগঞ্জঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুত পাঁচ প্রকল্প বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানবন্ধন বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় সমাজ তান্ত্রিক দলজাসদ রোববার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় চত্বরে ঘণ্ঠাব্যপি এই মানববন্ধন অনুষ্ঠিত হয়পরে প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্বারকলিপি দিয়ে বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিন করে নিমতলা দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা নাগরিক কমিটির আহবায়ক সৈয়দ হোসেন আহমেদ বাদশা,জেলা জাসদের সভাপতি মোজাফ্ফর হোসেন, সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনির, কামরুজ্জামান বাবলুযুবজোট নেতা তরিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ  
এতে প্রধানমন্ত্রী প্রতিশ্রুত চাঁপাইনবাবগঞ্জ জেলায় মেডিকেল কলেজ, ২৫০ শয্যা আধুনিক সদর হাসপাতাল পরিচালনায় প্রয়োজনীয় জনবল ইউনিয়ন/ওয়ার্ড পর্যায়ে স্বাস্থ্যসেবার মানবৃদ্ধিসহ সকল অনিয়ম দুরকরা, বিশ্বব্যপি করোনা মহামারির কারনে বন্ধকৃত সকল আন্ত:নগরসহ সকল লোকাল ট্রেন চালু এবং বনলতা ট্রেনের আসন সঙ্খ্যা বৃদ্ধি, চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপন, সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন চালু, চাঁপাইনবাবগঞ্জ জেলাকে অর্থনৈতিকজন হিসেবে নির্বাচিত করার দাবি জানানো হয়