প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার পেল এক হাজার পরিবার

জেলা প্রতিবেদকঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার দেয়া খাদ্য সামগ্রী করোনায় কর্মহীন হয়ে পড়া নোয়াখালীর এক হাজার মানুষের মাঝে বিতরণ হয়েছে৷

জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান বুধবার (৪ আগস্ট) দুপুরে জিলা স্কুলের মাঠে এসব সামগ্রী নিজ হাতে বিতরণ করেন।

তিনি বলেন, লকডাউনে নোয়াখালীতে কর্মহীন হয়ে পড়া এক হাজার গণপরিবহন শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শুভেচ্ছা উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। কারো খাদ্য সহায়তা প্রয়োজন হলে ৩৩৩ নম্বরে অথবা সরাসরি জেলা প্রশাসনে ফোন করলে খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হচ্ছে।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. নাজিমুল হায়দার, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা জাহান উপমা, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফাতিমা সুলতানা, জেলা তথ্য কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ অধিকারী প্রমুখ।