প্রবল বৃষ্টি ও বজ্রপাতে চীনে প্রাকৃতিক বিপর্যয়

আন্তর্জাতিক ডেস্ক :  দেখা দিয়েছে। দেশটির প্রধান নদীগুলোতে পানি বিদৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কযেকটি নদীর ওপর থাকা সেতু ধসে পড়েছে এবং সড়ক ও রেলওয়ে লাইন ডুবে গেছে। শনিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল জানিয়েছে, গত কয়েকদিনে ২৪টি প্রদেশের ২৪১টি নদীতে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে ৩৮৭ কোটি মার্কিন ডলারের অর্থনৈতিক ক্ষতি হয়েছে।
আগামী কয়েক দিন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। দক্ষিণ-পশ্চিমের প্রদেশ সিচুয়ানে আরো ভূমিধস ও বন্যা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রতিবছরই এই সময়ে চীনের অধিকাংশ এলাকায় ভারী বৃষ্টিপাত ও বন্যা হয়। বন্যায় প্রায়ই শতাধিক মৃত্যুর ঘটনা ঘটে। তবে এ বছর তুলনামুলকভাবে হতাহতের সংখ্যা কম।

জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, শনিবার কোনো কোনো এলাকায় বৃষ্টিপাত ঘন্টায় ৮০ মিলিমিটারের বেশি হতে পারে। দেশের উত্তর-পূর্বাঞ্চলে বন্যার ব্যাপারেও সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া বহিঃকার্যক্রম বন্ধ ও অকাঠামো ধসে পড়ে কিনা সে ব্যাপারে কর্তৃপক্ষকে নজরদারি চালানোর আহ্বান জানিয়েছে আবহাওয়া দপ্তর।

দক্ষিণ-পশ্চিমের ইউনান থেকে জিয়াংসু ও সাংহাইয়ের পূর্ব উপকূল দিয়ে প্রবাহিত ইয়াংজি নদীর পানি ব্যাপক পরিমাণে বাড়ায় এর শাখা নদীগুলোতে বন্যা দেখা দিয়েছে। এর ফলে থ্রি জর্জেস বাঁধে পানি রেকর্ড সীমার কাছাকাছি চলে এসেছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, শুক্রবার সিচুয়ান প্রদেশের ১০টিরও বেশি মহাসড়ক বন্যার কারণে বন্ধ হয়ে গেছে। সিচুয়ানে ইয়াংজি নদীর শাখা মিনের ওপর নির্মিত একটি সেতু ধসে পড়েছে।