কুড়িগ্রাম প্রতিনিধিঃ ২০১৮ সালের প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক নিয়োগ প্যানেলের মাধ্যমে বাস্তবায়নের দাবিতে প্যানেল বাস্তবায়ন কমিটির ব্যানারে সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও মানববন্ধন করা হয়েছে।
সোমবার সকালে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ঘন্টাখানিক মানববন্ধনে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম প্যানেল বাস্তবায়ন কমিটির সভাপতি মুহম্মদ মাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক মুহম্মদ নূরুল আমীন, কোষাধ্যক্ষ মোবারক হোসেন, সদস্য উম্মে হাবীবাসহ আরও অনেকে।
এসময় বক্তারা মুজিব বর্ষে কেউ বেকার থাকবে না এই ঘোষণা বাস্তবায়নে দেশের ৩৭ হাজার চাকুরী প্রার্থীকে প্যানেলের মাধ্যমে সরাসরি নিয়োগ প্রদানে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।


