কুড়িগ্রাম প্রতিনিধিঃ সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেও প্রেমিকের সঙ্গে থাকা হলো না তরুনীর।প্রেমের টানে কুড়িগ্রামের ফুলবাড়ীতে আসা ভারতীয় এক তরুণীকে বিএসএফ’র কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
তরুনী ভারতের কুচবিহার জেলার সাহেবগঞ্জ থানার থরাইখানা গ্রামের বাসিন্দা।ওই তরুণীর অভিভাবক বিষয়টি বিএসএফকে জানায়। বিএসএফ ঘটনাটি বিজিবিকে জানিয়ে তরুনীকে ফেরত পাঠানোর অনুরোধ করেন।
সোমবার (২ মার্চ) দুপুরে ফুলবাড়ীর গংগারহাটের অজোয়াটারী গ্রামের সাবেক ইউপি সদস্য জামাল উদ্দিনের বাড়ি থেকে ওই তরুনীকে উদ্ধার করে বিকেলে বিজিবি ও বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠকের মাধ্যমে ওই তরুণীকে বিএসএফের কাছে হস্তান্তর করে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
উল্লেখ্য,গত ২৯ ফেব্রুয়ারি ভারতীয় তরুনী প্রেমের টানে দেশের গন্ডি পারি দিয়ে আসে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গংগারহাটের মো. রুবেন শেখ (২০) প্রেমিকের বাড়ীতে।


