ফকিরহাট প্রতিনিধিঃ ফকিরহাট উপজেলার ০২ং লখপুর ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে ফকিরহাট উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।লখপুর ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি অরুপদাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিরাজুল ইসলামের স ালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লখপূর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আবুল হোসেন।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লখপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি সেলিম রেজা,ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখর রঞ্জন দেবনাথ, ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তপন দেবনাথ ভজন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা ছাত্রলীগের নব নির্বাচিত আহবায়ক জয়ন্ত কুমার দাশ,ও যুগ্মা-আহবায়ক মোঃশরিফুল ইসলাম,ও মোঃ রুবেল শেখ,উক্ত পরিচিতি সভা কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে শুরু হয়।এবং প্রধান অতিথি ও বিশেষ অতিথিদেরকে ফুলদিয়ে বরন করে নেয়া হয়।এবং নব গঠিত উপজেলা কমিটি এর সাথে লখপুর ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দের সাথে পরিচয় শেষে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করা হয়।


