ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে সোমবার (৯ই মার্চ) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা,উপজেলা সহকারী কমিশনার (ভূমী) রহিমা সুলতানা বুশরা,
উপজেলা স্বাস্থ্য কমপেক্সের কর্মকর্তা অসীম কুমার সমাদ্দার,সদর ইউপি চেয়ারম্যান শিরীনা আক্তার কিসলু,বেতাগা ইউপি চেয়ারম্যান ইউনুস আলী শেখ,বাহিরদিয়া-মানসা ইউপি চেয়ারম্যান ফকির রেজাউল করিম,শুভদিয়া ইউপি চেয়ারম্যান শহীদ আলী,পিলজংগ ইউপি চেয়ারম্যান খান শামীম জামান পলাশ,মূলঘর ইউপি চেয়ারম্যান হিটলার গোলদার,নলাধা-মৌভোগ ইউপি চেয়ারম্যান কাজী মহসীন,মডেল থানার অফিসার ইনচার্জ এর পক্ষে এস আই নাজমুল সহ বিভিন্ন দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান গন প্রমুখ।


