ফকিরহাটে আমার বাড়ি আমার খামার প্রকল্পের মহান বিজয় দিবস পালিত

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি ঃ বাগেরহাটের ফকিরহাটে আমার বাড়ি আমার খামার প্রকল্প ও পল্লী স য় ব্যাংক এর আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর দিনব্যাপী বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিন বালিশ বদল, বল নিক্ষেপ, কবিতা আবৃতি, সংগীত সহ মোট ১৫টা ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এসময় পল্লী স য় ব্যাংকের শাখা ব্যবস্থাপক তুষার কান্তি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অফিসার সাধারন জুলোখা বিবি, জুনিয়র অফিসার হিটলার বিশ্বাস, কম্পিউটার অপারেটর হেনা খাতুন বিভিন্ন মাঠকর্মী সহ প্রতিযোগী ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।