ফকিরহাটে জমকালো আয়োজনে এল পি এল এর শুভ উদ্ভোধন

ফকিরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের ফকিরহাটে ১১ই জানুয়ারী লখপুর আলহাজ¦ ইসহাক আম্বিয়া কলেজিয়েট গার্লস স্কুল মাঠে সকাল ১০ টায় লখপুর গ্রুপের পৃষ্ঠপোষকতায় ৮ম ফরহাদ স্মৃতি লখপুর প্রিমিয়ার লীগ ও দক্ষিণ বাংলার সর্ববৃহৎ ক্রিকেট টুর্নামেন্ট এল পি এল ২০২০ এর উদ্ভোধন ঘোষণা করেন,ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন কুমার দাশ। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,লখপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আবুল হোসেন,ফকিরহাট মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ আবু সাঈদ মোঃ খায়রুল আনাম সহ স্থানীয় গম্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এবারের টুর্নামেন্টে ৮ টি দল অংশগ্রহণ করেন। উদ্ভোধন শুরুর প্রারম্ভে মরহুম ফরহাদ হোসেনের স্মরণে ১ মিনিট নিরাবতা পালন করে বেলুন উড়িয়ে এ উদ্ভোধন করা হয়। প্লেয়ার ড্রাফটের মাধ্যমে প্লেয়ার নিলাম করে টিম গঠন করা হয়েছে বলে জানান কর্তৃপক্ষ। জাকজমক এই আয়োজন সরাসরি লখপুর ভিশন ও এল পি এল ২০ নামক ফেসবুক পেইজে দেখানো হবে।