ফকিরহাটে প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

ফকিরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের ফকিরহাটে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের সহযোগিতায় এবং ফকিরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে প্রেস ব্রিফিং ও সেমিনার বুধবার বেলা ১১ টায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শাহানাজ পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ।

অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন,ফকিরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমী) রহিমা সুলতানা বুশরা, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মুস্তাহিদ সুজা,মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, বাংলাদেশ ইন্সটিটিউট অফ মেরিন টেকনোলজি বাগেরহাটের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ইঞ্জিঃ মোঃ শামীম হুসাইন,ফকিরহাট মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ আবু সাইদ মোঃ খায়রুল আনাম,প্রেস ব্রিফিং ও সেমিনারে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,ইউপি চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,শিক্ষকবৃন্দ সহ সাংবাদিকগন উপস্থিত ছিলেন।প্রেস ব্রিফিং ও সেমিনারে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উন্নয়ন ও সংশ্লিষ্ট দপ্তরের কার্যাদি সম্পর্কে আলোচনা করা হয়।