ফকিরহাটে ফলদ বৃক্ষমেলা উদ্ভোধন

এম এম সি মেহেদী ফকিরহাট প্রতিনিধিঃ ” পরিকল্পিত ফল চাষ-যোগাবে পুষ্টি সম্মত খাবার” প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের ফকিরহাটে ফলদ বৃক্ষমেলা ও সেমিনার এর উদ্ভোধনী অনুষ্ঠান উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে গত মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের শহীদ মিনার চত্বরে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নাছরুল মিল্লাত এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। মেলা উদ্ভোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ আবতাব উদ্দিন।

কৃষি স¤প্রসারণ অফিসার তন্ময় দত্ত স ালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইচ চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ পুষ্পেন কুমার শিকদার, মৎস অফিসার অভিজিৎ কুমার শীল, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অসিম কুমার সমাদ্দার, যুব উন্নয়ন অফিসার সরদার আমজাত হোসেন, পরিবার পরিকল্পনা অফিসার মোঃ দিলদার হোসেন, পরিসংখ্যান অফিসার মোঃ আমজাত হোসেন, মহিলা বিষয়ক অফিসার সুমিতা ইয়াসমিন। এসময় কৃষি অফিসের নয়ন সেন, নীল রতন রায়, বিপুল পাল, সোলাইমান আলী, বিপ্লব, প্রদিপ, বেল্লাল, তানিয়া রহমান, নার্সারী মালিক সিদ্দিক প্রমূখ। অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থীদের মাঝে ফলদ, বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়।