ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলার পিলজংগ ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোড়ল সিরাজুল ইসলাম এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফনকার্যাদী সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকেলে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।
গার্ড অব অনার প্রদান এর নেতৃত্ব দেন ফকিরহাট সহকারি কমিশনার (ভূমি) রহিমা সুলতানা বুশরা। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শিরিনা আক্তার কিসলু, অফিসার ইনচার্জ আবু সাঈদ মোঃ খায়ারুল আনাম সহ বিভিন্ন জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ও চৌকশ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।


