বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে সোমবার বেলা ১১ টায় ফকিরহাট উপজেলা অডিটোরিয়ামে শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশনের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের বৃত্তিপ্রদান ও মনোনীত প্রতিষ্ঠানে বই বিতরন অনুষ্টিত হয়। অনুষ্টানে শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশনের সভাপতি অমিত রায় চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শিরীনা আক্তার কিসলুর স ালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.মোহাম্মদ ফায়েক উজ্জামান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাগেরহাটের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ, খুলনা অ লের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা উপ পরিচালক নিভা রানী পাঠক,ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন কুমার দাশ,ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শাহানাজ পারভীন।
এছাড়া অন্যান্যের মাধ্যে আরো উপস্থিত ছিলেন, ফকিরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমী) রহিমা সুলতানা বুশরা,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মুস্তাহিদ সুজা,মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম,মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ আবু সাইদ মোঃ খায়রুল আনাম সহ শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দ, ফকিরহাট উপজেলার সকল ইউপি চেয়ারম্যানবৃন্দ, সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন,কৃতি শিক্ষার্থী সহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।


