ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে জাতীয় দৈনিক খবরপত্র পত্রিকার সংবাদিক ও বিশিষ্ট ব্যবসায়ী শেখ হুমায়ুন কবির কে হত্যার হুমকি প্রদান করেছে ফকিরহাট আট্রাকী গ্রামের খোকা শেখের ছেলে শেখ সৈয়দ আলী। এ ব্যাপারে ফকিরহাট মডেল থানায় হাজির হয়ে শেখ হুমায়ুন কবির একটি সাধারন ডায়েরী করেন যার নং ১০৪৬,তারিখ-২৫-০১-২০২০ সাধারন ডাইরীতে তিনি উল্লেখ করেন আমার একটি ব্যাবসা প্রতিষ্ঠান আছে নাম কবির সাইকেল স্টোর সেই সুবাদে শেখ সৈয়দ আলীর সাথে এই চেনা জানার এক পর্যয়ে সে আমার কাছে ৫০ হাজার টাকা ধার চাই কিন্তু আমি তাকে টাকা ধার দিতে অপারোগতা প্রকাশ করলে গত ০৬-০১-২০২০ ইং তারিখে প্রতিদিনের ন্যায় সকাল আনুমান ৯.৩০ ঘটিকার দিকে আমার দোকান খুলি।
ওই দিন সকাল ১০.০০ ঘটিকার দিকে উক্ত শেখ সৈয়দ আলী আমার দোকানের সামনে এসে পুনরায় ৫০ হাজার টাকা ধার হিসেবে দাবি করে আমি দিতে রাজি না হলে এক পর্যায়ে সে আমার উপর ক্ষিপ্ত হয়ে আমার সহিত কথাকাটাকাটি শুরু করে। এক পর্যয়ে সে চরম উত্তেজিত হইয়া আমার কর্মচারী ১.আলহাজ খান,পিতা আমাজদ খান,২.সাদিক খান,পিতা আবুল খান,৩.ফয়সাল জোমাদ্দার,পিতা ফজলু জোমাদ্দর সর্ব সং বাহিরদিয়া ৪.রাসেল শেখ পিতা জাবেদ আলী শেখ,৫.আবু বক্কার শেখ পিতা মো:ওমর আলী শেখ,সর্ব সং হোচলা,থানা ফকিরহাট,জেলা,বাগেরহাট এদেও সামনে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু কওে এবং আমাকে হত্যার হুমকি দেয়।তখন থেকে অদ্যবধি বিভিন্ন সময়ে প্রতক্ষ ও পরক্ষ ভাবে সে আমার ক্ষতি সাধন সহ আমাকে হত্যার হুমকি দিযে আসছে।বর্তমানে আমি ব্যাপক নিরাপত্তা হীনতায় ভুগছি।
এ ব্যাপারে শেখ হুমায়ুন কবির এর কাছে জানতে চাইলে তিনি সংাবাদিকদের বলেন শেখ সৈয়দ আলী নিজে মাদকের ব্যাবসা করেন সেই সাথে অতি মাত্রায় মাদক সেবন করেন যার কারনে প্রায় সময় নেশাগ্রস্থ অবস্থায় আমাকে হত্যা হুমকি প্রদান সহ আমার ব্যাবসা প্রতিষ্ঠানের ক্ষতি সাধন কারর চেষ্টা করে।
ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাইদ মো:খাইরুল আনাম বলেন বিষয়টি নিয়ে থানায় জিডি হয়েছে তদন্ত পূর্বক সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।


