ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে খরিপ-২/২০২১/২০২২ মৌসুমে রোপা আমন ধান উৎপাদন বৃদ্ধির জন্য লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূলে উপশী ও হাইব্রীড রোপা আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার বিকাল ৪টায় উপজেলা অঢিটোরিয়ামে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ।
উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো: নাছরুল মিল্লাত। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তন্ময় দত্তের স ালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন টিপু, উপ-সহকারি কৃষি কর্মকর্তা প্রদীপ কুমার মন্ডল প্রমূখ।


