ফকিরহাট উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে উপজেলা প্রেসক্লাবের আয়োজনে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে রবিবার সকাল ১১ টায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রেসক্লাবের আহবায়ক শেখ ফারুক হোসেনর সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা মন্ডলীর সদস্য মাহবুবুর রহমান দুলু,কামরুল আহসান হিরক,সদস্য সচিব শেখ শিহাব উদ্দিন রুবেল,সদস্য আজমল হোসেন,কবির হোসেন,এম এম সি মেহেদী,মোজাহিদুর রহমান,সুমন কর্মকার,এইচ.এন হাবিবুর রহমান,বাপ্পা দত্ত, শেখ হুমায়ুন কবির,খাবির হোসেন,এস এ কালাম,সাগর মল্লিক,মিজানুর রহমান লিটন,কামরুজ্জামান শেখ,সৈয়দ অনুজ সহ প্রমুখ। সাধারণ সভায় ফকিরহাটে নির্মানাধীন ফকিরহাট মডেল মসজিদে এস্টিমেটের বাহিরে নি¤œমানের খোয়া ব্যাবহারের জন্য আনা হয়েছে এমন সংবাদ পেয়ে ফকিরহাট উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ সরেজমিন পরিদর্শন করে এর সত্যতা পেয়ে উক্ত খোয়ার ছবি সহ সংবাদ পরিবেশন করলে কর্তৃপক্ষের নজরে আসলে জেলা নির্বাহী প্রকৌশলী এম ডি হারুনর রশীদ সরেজমিনে পরিদর্শন করে সত্যতা পান।এবং ঠিকাদার প্রতিষ্ঠানকে সাবধান করে সেই সংগে খোয়া ফেরৎ দিতে বলেন । সেই অনুযায়ী খোয়া সরবরাহকারী প্রতিষ্ঠান বিসমিল্লাহ ট্রেডার্স সত্তাধীকারী শেখ সৈয়দ আলী খোয়া ফেরৎ নিতে বাধ্য হয়। এরপর থেকে শেখ সৈয়দ আলী গং ক্ষিপ্ত হয়ে উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের হয়রানি মূলক মিথ্যা মামলাসহ নানা রকম হুমকি ধামকি দিয়ে আসছে। এবিষয়টি প্রশাসনের দৃষ্টি আকর্ষন সহ প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের জন্য সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।