ফকিরহাট মূলঘরে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

এম এম সি মেহেদী ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সোমবার বিকেল ৫টায় সম্মিলনী নি¤œ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, আইন বিষয়ক সম্পাদক ও স্থানীয় ইউপি চেয়ারম্যান এ্যাডঃ হিটলার গোলদার। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এসএম জহুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ মোঃ আবু বকর। প্রধান বক্তা ছিলেন সাধারন সম্পাদক সুনির্মল পাড়ই। অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে ১নং ওয়ার্ডের ফকির মোস্তফা কামালকে সভাপতি ও মোঃ আজিজুল শেখকে সাধারন সম্পাদক পদে নির্বাচিত করা হয়। এসময় প্রধান শিক্ষক মল্লিক আঃ সাত্তার, ইউপি সদস্য, শেখ মোঃ মুজিবুর রহমান, আঃ কুদ্দুস সরদার সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতা-কর্মী উপস্থিত ছিলেন।