ফিলিপাইনে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে

আন্তর্জাতিক ডেস্ক : শনিবার দেশটির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ মিন্দানাওয়ে উপকূলে এটি আঘাত হেনেছে বলে মার্কিন ভূতাত্বিক জরিপ সংস্থা জানিয়েছে। স্থানীয় সময় বেলা ৩টা ১৫ মিনিটে মিন্দানাওয়ের পূবর্ উপকূলে এটি আঘাত হেনেছে। ভূমকম্পটির কেন্দ্রস্থল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে এবং উৎসস্থলটি মিন্দানাওয়ের দাভাও শহর থেকে ৯৫ কিলোমিটার দূরে অবস্থিত। ফিলিপাইনের ইনিস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি জানিয়েছে, দাভাও সিটি, মাতি সিটি ও দাভাও ওরিয়েন্টাল শহরে কম্পন অনুভূত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তাৎক্ষনিকভাবে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।