বিনোদন ডেস্ক : বলিউডের আবেদনময়ী অভিনেত্রী উর্বশী রাউটেলা। রূপের দ্যুতি ছড়িয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন এ অভিনেত্রী। এবার তার নামে একটি ফুলের নামকরণ করা হয়েছে।
এখন পর্যন্ত সুন্দরী প্রতিযোগিতায় সবচেয়ে বেশি বিজয়ী হওয়ার রেকর্ড রয়েছে উর্বশীর। সম্প্রতি তিনি আন্দামান ও নিকোবর দীপপুঞ্জের সরকার ও টুরিজমের পক্ষ থেকে ‘ইয়ং মোস্ট বিউটিফুল ওম্যান ইন দ্য ইউনিভার্স ২০১৮’ খেতাবে ভূষিত হয়েছেন। পাশাপাশি এ অভিনেত্রীর নামে সেখানে একটি ফুলেরও নামকরণ করা হয়।
এ সম্মানে ভূষিত হয়ে গর্বিত উর্বশী। তার নামের ফুলের বাগানে পরবর্তী সিনেমার শুটিং করতে চান তিনি।
উর্বশী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা হেট স্টোরি-ফোর। টি-সিরিজের প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন বিশাল পান্ডে। এতে উর্বশীর সঙ্গে আরো অভিনয় করেছেন করণ ওয়াহি, ভিভান বাথেনা ও ইহানা ধিলন প্রমুখ।
সম্প্রতি তার পরবর্তী সিনেমার একটি বিয়ের গানের শুটিং করেছেন উর্বশী। মুম্বাইয়ে এর শুটিং হয়েছে। এর জন্য বিশাল একটি সেট তৈরি করা হয়। এতে এক কোটি রুপির বেশি খরচ হয়েছে বলে জানা গেছে।


